Skip to main content

পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র ক্রয় করেছি আমি কি পাঁচ বছর রেয়াত নিতে পারব ?

 এই প্রশ্নটি করে থাকেন যে আমি পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র ক্রয় করেছি আমি কি পাঁচ বছর রেয়াত নিতে পারব ? অনেক করদাতাই পাঁচবছর রেয়াত পাওয়া যাবে ভেবে ভুল করেন । আয়কর অধ্যাদেশ এর ৭৫ ধারায় বলা হয়েছে রিটার্ন কি? সহজ করে বলা যায় ইংরেজী ১লা জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত সময়কাল একটি কর বর্ষ , উক্ত নিদিষ্ট সময়ে করদাতা কতৃক যাবতীয় আয় ব্যয়, সঞ্চয় এবং সম্পদ অর্জন এর বিস্তারিত  হিসাব উপস্থাপনকেই রিটার্ন বলা হয় । অর্থাৎ একটি সুনিদিস্ট সময়কে নির্ধারণ করে উক্ত নিদিষ্ট সময়ে সংগঠিত অর্থনৈতিক কর্ম কান্ডকে একটি কর বর্ষ নির্ধারণ করা হয়েছে । যদি ০১ জুলাই ২০১৯ থেকে ৩০ জুন ২০২০ তারিখের মধ্যে কোন সঞ্চয় পত্র ক্রয় করে থাকেন তবে তা ২০২০ -২০২১ কর বর্ষে সংগঠিত আয় ব্যয়, সঞ্চয় এবং সম্পদ অর্জন এর  মধ্যে পরবে  । সুতরাং ০১ জুলাই ২০১৯ থেকে ৩০ জুন ২০২০ তারিখের মধ্যে কোন সঞ্চয় পত্র ক্রয় করে থাকলে সেটি শুধুমাত্র ২০২০ -২০২১ কর বর্ষের জন্য প্রযোজ্য তাই সঞ্চয় পত্র যে বছরেরই হোক সেটি শুধুমাত্র ক্রয় কালীন বছরেই  রেয়াত গ্রহণ করা যাবে ।  

Comments