Skip to main content

কিভাবে একজন শিল্পী আয় গণনা করবেন?

SHAHARUL & ASSOCIATES
SHAHARUL & ASSOCIATES



আপনি কি অভিনয় করেন? বা গান করেন? মোট কথা আপনি কি একজন শিল্পী? যে কোন শিল্প মাধ্যমেই আপনি কাজ করে আয় করুন না কেন সেই আয় যদি করযোগ্য হয় তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। কিন্তু আপনি প্রতিদিন কাজ করে যে আয় করছেন তা থেকে কিভাবে আপনি করযোগ্য আয় বের করবেন? অন্য পেশাজীবী যেমন, চাকরিজীবী কিভাবে করযোগ্য আয় বের করবেন তা বিস্তারিতভাবে আয়কর আইনে বলা হয়েছে। প্রতি বছর ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর নির্দেশিকা বের করে। সেখানে একজন শিল্পী কিভাবে আয় ও কর পরিগণনা করবেন তা একটি উদাহরণ দিয়ে আলোচনা করা হয়েছে। তার আলোকেই আজকে আমরা একজন শিল্পীর আয় ও কর গণনা করবো। রিয়া খান একজন কন্ঠশিল্পী। তিনি নিজে এককভাবে বিভিন্ন গানের অনুষ্ঠানে গান করেন। সেখান থেকে তিনি তার নির্ধারিত রেটে পারিশ্রমিক পেয়ে থাকেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করার জন্য কিছু ড্রেস কিনেন এবং আসা যাওয়া বাবদ যাতায়াত খরচ হয়। এই খরচগুলো তিনি আয় থেকে বাদ দিয়ে তার করযোগ্য আয় বের করবেন। এককভাবে গান করার পাশাপাশি তিনি দলীয়ভাবেও গান করেন। সারা বছর ধরেই দেশে বিদেশে তার স্টেজ শো থাকে। সেখান থেকে তার আয়ের বড় একটি অংশ আসে। তার দলে যারা যন্ত্রশিল্পী আছেন তাদের তিনি মাসিক ভিত্তিতে বেতন দেন। প্রতিটা স্টেজ শোর জন্য তারা আলাদা আলাদা ড্রেস কিনেন। এগুলো পরেই তারা স্টেজ শো করেন। এর বাইরে যাতায়াত বাবদ তাদের খরচ হয়। স্টেজ শো করে যে আয় করেন তা থেকে যন্ত্রশিল্পীদের বেতন, ড্রেস এবং যাতায়াত খরচ বাদ দিয়ে রিয়া খান তার করযোগ্য আয় বের করবেন। কেউ কেউ হয়তো মাসিক বেতন না দিয়ে প্রতি স্টেজ শো ভিত্তিক যন্ত্রশিল্পীদের পারিশ্রমিক দিয়ে থাকেন। তখন সে ভিত্তিতেই তিনি তার করযোগ্য আয় বের করবেন। তবে এখানে মনে রাখতে হবে, আপনি সারা বছর ধরে গান গেয়ে যে পরিমান আয়ই করেন না কেন তা থেকে যে খরচগুলো আপনি বাদ দিবেন তার খরচের কাগজ থাকতে হবে। যেমন, আপনি যদি গাড়ি ভাড়া করেন তাহলে যে রেন্ট-এ-কার থেকে ভাড়া নিয়েছেন সেখান থেকে একটি বিল নিয়ে রেখে দিবেন। রিটার্ন দেওয়ার সময় কাজে দিবে। যারা গান ছাড়া অন্য শিল্প মাধ্যমে জড়িত তারা একইভাবে তাদের আয় থেকে খরচগুলো বাদ দিয়ে করযোগ্য আয় বের করবেন। রিয়া খান এর করযোগ্য আয় বের হয়ে গেলে তার উপর নির্দিষ্ট হারে কর দায় বের করতে হবে। রিয়া খান যেহেতু মহিলা করদাতা তাই তার কর শুরু হবে তিন লাখ টাকার পর থেকে। যেটা পুরুষ করদাতার ক্ষেত্রে আড়াই লাখ টাকা। কর দায় বের হয়ে গেলে তা থেকে কর রেয়াত এবং যদি কোথাও আয় থেকে উৎসে কর কর্তন করা হয়ে থাকে তাহলে সেই কর বাদ দিয়ে নীট করদায় বের করতে হবে। আপনার আয় থেকে যেখানেই উৎসে কর কর্তন করবে সেখান থেকে অবশ্যই আপনি চালান সংগ্রহ করবেন। রিটার্ন জমা দেওয়ার সময় প্রমান হিসেবে এই চালানের কপি জমা দিতে হয়। এই চালান ছাড়া আপনি উৎসে যে কর দিয়েছেন তা দাবি করতে পারবেন না। এই নীট কর দায় রিয়া খান যখন রিটার্ন জমা দিবেন তখন অন্যান্য ডকুমেন্ট এর সাথে পে অর্ডার/চালান/চেক দিয়ে জমা দিলেই তার রিটার্ন দাখিল হয়ে যাবে।

Comments

Popular posts from this blog

বাংলাদেশ ভূমি পরিমাপের আদর্শ এককসমূহ//Calculation of area of land in Bangladesh

  বাংলাদেশ ভূমি পরিমাপের আদর্শ এককসমূহ Calculation of area of land in Bangladesh ____________________________________________________________________________     Formula of Paki, Bigha and Decimal: 1 Paki = 1 Bigha = 33 Decimal 1 Decimal = 1 Shotangsho (Shotok) = 435.6 Sq Feet (approx)   Area Conversion of Ojutangsho to other Units and vice versa: 1 Ojutangsho = 0.000252083333333333 Kani   ·          1 Ojutangsho = 0.01 Shotangsho (Satak) 1 Ojutangsho = 0.00605 Katha. ... ·          1 Ojutangsho = 4.356 Sq. Feet ·          1 Shotangsho = 100 Ojutangsho. ·          1 Katha = 165.289256198347 Ojutangsho ·          1 Acre = 10000 Ojutangsho.  

এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসা করার জন্য লাইসেন্স করার নিয়ম কি? কোথা থেকে লাইসেন্স করতে হয় ?

  যারা দেশে এক্সপোর্ট এন্ড ইমপোর্ট অথবা আমদানি ও রপ্তানি ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদন। আপনারা যদি কেউ মনে করেন দেশে বিদেশ থেকে পণ্য আমদানি কিংবা রপ্তানি করবেন কিন্তু কিভাবে আমদানি ও রপ্তানি সার্টিফিকেট বানাতে হয় জানেন না তারা বিস্তারিত জেনে নিন -  আমাদের দেশে আমদানি এবং রপ্তানি এই দুই কাজের জন্য সরকার বিশেষ দুই লাইসেন্স দিয়ে থাকে এক্ষেত্রে আপনি দেশে আমদানি এবং রপ্তানি যোগ্য যেকোনো পণ্য যেকোনো পরিমাণে আনতে বা বাইরে পাঠাতে পারবেন। আর এই লাইসেন্স করার ক্ষেত্রে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনেক স্বচ্ছ এবং নিরাপদ। নিচে বিস্তারিত দেয়া হলো। আমদানি নিবন্ধন সনদপত্র ও রপ্তানি নিবন্ধন সনদপত্র জারির জন্য আপনার যা যা লাগবে- ১) ট্রেড লাইসেন্স; ২) চেম্বার অথবা স্বীকৃত ট্রেড অ্যাসোসিয়েশনের বৈধ সদস্যতা সনদপত্র; ৩) টিআইএন; ৪) ব্যাংক প্রত্যায়ন পত্র; ৫) লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে রেজিস্ট্রার, জয়েন্ট স্টক কোম্পানী কর্তৃক অনুমোদিত সংঘ স্মারক ও সংঘবিধি এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশন। উপরের সব কাগজ পত্র যদি আপনার করা থাকে তবে তা নিয়ে আপন...

INCOME TAX OFFICE LOCATIONS ZONE ADDRESS

Taxes Zone – 1  8, Sarika Tower, Topkhana Road, Segun Bagicha, Dhaka Taxes Zone – 2  5, Circuit House Road, Kakrail, Dhaka Taxes Zone – 3 Ayesha Manjil, 35, Pioneer Road, Kakrail, Dhaka Taxes Zone – 4 164/Ka, Shahid Syed Nazrul Islam Sharani, Dhaka Taxes Zone – 5 28/F, Shegun Bagicha, Dhaka Taxes Zone – 6 209/A-B, Shahid Syed Nazrul Islam Sarani, Purana Paltan, Dhaka Taxes Zone – 7 9, Topkhana Road, Segun Bagicha, Dhaka Taxes Zone – 8 12/1, Bijoy Nagar, Dhaka Taxes Zone – 9 House #32, Garib-e-Nawaz Avenue, Sector- 10, Uttara Dhaka Taxes Zone – 10 40, Segun Bagicha, Dhaka 1205 Taxes Zone – 11 9, Topkhana Road, Segun Bagicha, Dhaka Taxes Zone – 12 Madina Tower, 3/4, Purana Paltan, Dhaka Taxes Zone – 13 Chowdhury Complex, 15, Purana Paltan,  Dhaka Taxes Zone – 14 Al Tarik Tower 12/1, Bijoy Nagar Road, Dhaka Taxes Zone – 15 Ridge Ahmed Square,50/1, Inner Circular (VIP) Road, Naya Paltan, Dhaka 1000 Md. Shaharul Islam Tax Advisor https://www.youtube.com/@taxlawyerbd5496/about ...