Skip to main content

চাকরির বদলি জনিত কারনে আয়কর রিটার্ন জমার ক্ষেত্রে করনীয়


বদলি হওয়ার পূর্বে আপনি যে সার্কেল এর করদাতা হিসাবে রিটার্ন জমা করেছেন সেই সার্কেল থেকে সর্ব শেষ করবছরের আয়কর রিটার্নের অবিকল নকল (সার্টিফাইড কপি) উঠাবেন এবং উপকর কর কমিশনার বরাবর আপনার বদলি জনিত কারনে আয়কর নথি স্থানান্তরের জন্য একটি আবেদন করবেন । আয়কর নথি স্থানান্তরের একটি কপি সার্কেল থেকে রিসিভ করিয়ে নিবেন, আয়কর নথি স্থানান্তরের রিসিভ কপি এবং সর্ব শেষ কর বছরের আয়কর রিটার্নের অবিকল নকল সংযুক্ত করে বর্তমান অধিক্ষেত্রের কর সার্কেলে চলতি বছরের আয়কর রিটার্ন দাখিল করবেন ।
(আবেদনের নমুনা) 

বরাবর
উপকর কমিশনার
কর সার্কেল –
কর অঞ্চল – 
ঢাকা/চট্রগ্রাম/...

সুত্রঃ ( করদাতার নাম )             টি আই এনঃ - **************

বিষয়ঃ চাকরির বদলি জনিত কারনে  আয়কর নথি স্থানান্তরের জন্য আবেদন । 

জনাব,
  সবিনয় নিবেদন এই যে আমি আপনার কর সার্কেলের একজন কর দাতা । চাকরির বদলি জনিত কারনে বর্তমানে আমি ( বর্তমান কর্মস্থল) এ কর্মরত আছি । আয়কর অধিক্ষেত্র অনুযায়ী আমার বর্তমান আয়কর সার্কেল ( অধিক্ষেত্র অনুযায়ী বর্তমান সার্কেল) । আমি ২০১৮-২০১৯ (চলতি) কর বর্ষে আমার বর্তমান অধিক্ষেত্র অনুযায়ী আয়কর রিটার্ন দাখিল করিব । 
অতএব আমার উপরোক্ত বিষয় বিবেচনা করে আমার আয়কর নথি আমার বর্তমান কর সার্কেলে স্থানান্তরে আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি । 

বিনীত নিবেদক

( স্বাক্ষর)

আবেদনকারীর নাম 
ফোন নাম্বার - 

Md.Shaharul Islam
Income Tax Practitioner (ITP) - এর পক্ষ থেকে 
সবাইকে ধন্যবাদ । 

Comments

Popular posts from this blog

বাংলাদেশ ভূমি পরিমাপের আদর্শ এককসমূহ//Calculation of area of land in Bangladesh

  বাংলাদেশ ভূমি পরিমাপের আদর্শ এককসমূহ Calculation of area of land in Bangladesh ____________________________________________________________________________     Formula of Paki, Bigha and Decimal: 1 Paki = 1 Bigha = 33 Decimal 1 Decimal = 1 Shotangsho (Shotok) = 435.6 Sq Feet (approx)   Area Conversion of Ojutangsho to other Units and vice versa: 1 Ojutangsho = 0.000252083333333333 Kani   ·          1 Ojutangsho = 0.01 Shotangsho (Satak) 1 Ojutangsho = 0.00605 Katha. ... ·          1 Ojutangsho = 4.356 Sq. Feet ·          1 Shotangsho = 100 Ojutangsho. ·          1 Katha = 165.289256198347 Ojutangsho ·          1 Acre = 10000 Ojutangsho.  

এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসা করার জন্য লাইসেন্স করার নিয়ম কি? কোথা থেকে লাইসেন্স করতে হয় ?

  যারা দেশে এক্সপোর্ট এন্ড ইমপোর্ট অথবা আমদানি ও রপ্তানি ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদন। আপনারা যদি কেউ মনে করেন দেশে বিদেশ থেকে পণ্য আমদানি কিংবা রপ্তানি করবেন কিন্তু কিভাবে আমদানি ও রপ্তানি সার্টিফিকেট বানাতে হয় জানেন না তারা বিস্তারিত জেনে নিন -  আমাদের দেশে আমদানি এবং রপ্তানি এই দুই কাজের জন্য সরকার বিশেষ দুই লাইসেন্স দিয়ে থাকে এক্ষেত্রে আপনি দেশে আমদানি এবং রপ্তানি যোগ্য যেকোনো পণ্য যেকোনো পরিমাণে আনতে বা বাইরে পাঠাতে পারবেন। আর এই লাইসেন্স করার ক্ষেত্রে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনেক স্বচ্ছ এবং নিরাপদ। নিচে বিস্তারিত দেয়া হলো। আমদানি নিবন্ধন সনদপত্র ও রপ্তানি নিবন্ধন সনদপত্র জারির জন্য আপনার যা যা লাগবে- ১) ট্রেড লাইসেন্স; ২) চেম্বার অথবা স্বীকৃত ট্রেড অ্যাসোসিয়েশনের বৈধ সদস্যতা সনদপত্র; ৩) টিআইএন; ৪) ব্যাংক প্রত্যায়ন পত্র; ৫) লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে রেজিস্ট্রার, জয়েন্ট স্টক কোম্পানী কর্তৃক অনুমোদিত সংঘ স্মারক ও সংঘবিধি এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশন। উপরের সব কাগজ পত্র যদি আপনার করা থাকে তবে তা নিয়ে আপন...

INCOME TAX OFFICE LOCATIONS ZONE ADDRESS

Taxes Zone – 1  8, Sarika Tower, Topkhana Road, Segun Bagicha, Dhaka Taxes Zone – 2  5, Circuit House Road, Kakrail, Dhaka Taxes Zone – 3 Ayesha Manjil, 35, Pioneer Road, Kakrail, Dhaka Taxes Zone – 4 164/Ka, Shahid Syed Nazrul Islam Sharani, Dhaka Taxes Zone – 5 28/F, Shegun Bagicha, Dhaka Taxes Zone – 6 209/A-B, Shahid Syed Nazrul Islam Sarani, Purana Paltan, Dhaka Taxes Zone – 7 9, Topkhana Road, Segun Bagicha, Dhaka Taxes Zone – 8 12/1, Bijoy Nagar, Dhaka Taxes Zone – 9 House #32, Garib-e-Nawaz Avenue, Sector- 10, Uttara Dhaka Taxes Zone – 10 40, Segun Bagicha, Dhaka 1205 Taxes Zone – 11 9, Topkhana Road, Segun Bagicha, Dhaka Taxes Zone – 12 Madina Tower, 3/4, Purana Paltan, Dhaka Taxes Zone – 13 Chowdhury Complex, 15, Purana Paltan,  Dhaka Taxes Zone – 14 Al Tarik Tower 12/1, Bijoy Nagar Road, Dhaka Taxes Zone – 15 Ridge Ahmed Square,50/1, Inner Circular (VIP) Road, Naya Paltan, Dhaka 1000 Md. Shaharul Islam Tax Advisor https://www.youtube.com/@taxlawyerbd5496/about ...