Skip to main content

ফেসবুক গুগল ইউটিউব হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যম ব্যবহার করে প্রদত্ত মেসেজ, ভয়েস, বিজ্ঞাপন এর বিপরীতে ভ্যাট অাদায়ের বিধান কি?


উত্তর - তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার এই যুগে পৃথিবীর যে কোনো স্থান হতে যে কোনো সেবা/অনলাইন সেবা প্রদান করা যায়। বর্তমান পৃথিবীকে বিশ্ব পল্লী (Global Village) বলা হয়। সেবা প্রদান করার জন্য সেবা প্রদানকারীকে বাংলাদেশের মধ্যে অবস্থান করার প্রয়োজন হয় না। যিনি ভ্যাট প্রদান করবেন তিনি অাবাসিক হতে পারেন অাবার অনাবাসিক হতে পারেন। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অাইন, ২০২০ এর ধারা-২ এর দফা-(১) এবং (১৫) এর মাধ্যমে যথাক্রমে 'অনাবাসিক ব্যক্তি' এবং 'অাবাসিক ব্যক্তি' এই দুটি সংজ্ঞা সন্নিবেশ করা হয়েছে। বহুজাতিক কোম্পানি/বিদেশি মালিকানাধীন কোন প্রতিষ্ঠান বা তাদের কোন শাখা যদি বাংলাদেশে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করেন কিন্তু মালিক বাংলাদেশে অবস্থান না করেন তাহলে তাকে 'অনাবাসিক ব্যক্তি' হিসাবে সংজ্ঞায়িত করা যাবে।
গুগল, ফেসবুকসহ বিভিন্ন অনাবাসী প্রতিষ্ঠান তাদের পেজে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচার করে থাকে, বিভিন্ন সেবা বিক্রি করে। পুরো ব্যবসাটি অনলাইন ভিত্তিক। এসব প্রতিষ্ঠানের কোনো কার্যালয় বাংলাদেশে নেই। তারা মূলত অনলাইনের মাধ্যমে বিজ্ঞাপন নেয়, প্রচার করে। সেক্ষেত্রে এই ধরনের ব্যক্তি/প্রতিষ্ঠানের নিকট হতে ভ্যাট অাদায় করার প্রয়োজন হবে।
অাইনের ধারা-১৯ অনুসারে কোনো অনাবাসিক ব্যক্তি বাংলাদেশের কোনো নির্দিষ্ট স্থান হতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা না করলে অর্থাৎ বাংলাদেশের বাইরের কোনো স্থান হতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করলে বা বাংলাদেশের বাইরের কোনো স্থান হতে বাংলাদেশের অভ্যন্তরে সেবা প্রদান করলে তাকে মূসক এজেন্ট নিয়োগ দিতে হবে। যারা অনাবাসিক ব্যক্তি তারা সাধারণত বিদেশে অবস্থান করেন। তাদের পক্ষে ভ্যাট সংক্রান্ত যাবতীয় কার্যক্রম (যেমন- ভ্যাট রেজিষ্ট্রেশন নেয়া, ভ্যাট চালান ইস্যু করা, হিসাবপত্র সংরক্ষণ করা, দাখিলপত্র দাখিল করা ইত্যাদি) মূসক এজেন্ট সম্পাদন করবেন। উল্লেখ্য, ভ্যাট রেজিষ্ট্রেশন অনাবাসিক ব্যক্তির নামে নিতে হবে। অনাবাসিক ব্যক্তির সকল দায়দায়িত্ব উক্ত এজেন্ট পালন ও সম্পাদন করবেন এবং অারোপিত কর, জরিমানা, দন্ড ও সুদসহ যাবতীয় অর্থ পরিশোধের জন্য তিনি অনাবাসিক ব্যক্তির সহিত যৌথ ও পৃথকভাবে দায়বদ্ধ থাকবেন।
অনাবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশে প্রদত্ত বেতার, টেলিভিশন ও ইলেকট্রনিক সেবা (যেমন- ফেসবুক, গুগল, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যম ব্যবহার করে প্রদত্ত মেসেজ, ভয়েস, বিজ্ঞাপন ও অনুরূপ যে কোন সেবা) সরবরাহকারী সকল প্রতিষ্ঠানকে মুসক এজেন্ট নিয়োগ পূর্বক মূসক এবং প্রযোজ্য ক্ষেত্রে সম্পূরক শুল্ক প্রদান করতে হবে।
উৎস মূল্য সংযোজন কর কর্তন ও অাদায় বিধিমালা,২০২০ (এস.অার.ও নং-১৪৯-অাইন/২০২০/১১০-মূসক, তারিখ-১১/০৬/২০২০) এর বিধি -৩(৩) অনুসারে অনিবন্ধিত ব্যক্তি কর্তৃক বাংলাদেশের বাহিরে অবস্থিত অনাবাসিক ব্যক্তির নিকট হতে গৃহীত সেবার সেবামূল্য পরিশোধের সময় সংশ্লিষ্ট ব্যাংক ১৫% হারে উৎসে মূসক অাদায় করবে।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অাইন, ২০১২ ভঙ্গের দায়ে ফেসবুক এর বাংলাদেশী এজেন্টের বিরুদ্ধে অনিয়ম ও রাজস্ব ফাঁকির অভিযোগে ইতোমধ্যে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর হতে মামলা দায়ের করা হয়েছে ।
এর পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ফেসবুক তিন মাসের রিটার্ন জমা দিয়েছে; সাথে ২০,০০০ টাকা জরিমানা; বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিক্রিত বিজ্ঞাপন থেকে কর্তনকৃত ভ্যাট ৭৭ লক্ষ টাকাও জমা দিয়েছে
এই দেশের বিজ্ঞাপন নিতে হলে অনলাইন সকল প্লাটফর্ম (ফেসবুক, গুগল, ইউটিউব, জুম, নেটফ্লিক্স, Tiktok)কে স্থানীয় আইন মেনে ব্যবসা করতে হবে।

Comments

Popular posts from this blog

বাংলাদেশ ভূমি পরিমাপের আদর্শ এককসমূহ//Calculation of area of land in Bangladesh

  বাংলাদেশ ভূমি পরিমাপের আদর্শ এককসমূহ Calculation of area of land in Bangladesh ____________________________________________________________________________     Formula of Paki, Bigha and Decimal: 1 Paki = 1 Bigha = 33 Decimal 1 Decimal = 1 Shotangsho (Shotok) = 435.6 Sq Feet (approx)   Area Conversion of Ojutangsho to other Units and vice versa: 1 Ojutangsho = 0.000252083333333333 Kani   ·          1 Ojutangsho = 0.01 Shotangsho (Satak) 1 Ojutangsho = 0.00605 Katha. ... ·          1 Ojutangsho = 4.356 Sq. Feet ·          1 Shotangsho = 100 Ojutangsho. ·          1 Katha = 165.289256198347 Ojutangsho ·          1 Acre = 10000 Ojutangsho.  

এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসা করার জন্য লাইসেন্স করার নিয়ম কি? কোথা থেকে লাইসেন্স করতে হয় ?

  যারা দেশে এক্সপোর্ট এন্ড ইমপোর্ট অথবা আমদানি ও রপ্তানি ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদন। আপনারা যদি কেউ মনে করেন দেশে বিদেশ থেকে পণ্য আমদানি কিংবা রপ্তানি করবেন কিন্তু কিভাবে আমদানি ও রপ্তানি সার্টিফিকেট বানাতে হয় জানেন না তারা বিস্তারিত জেনে নিন -  আমাদের দেশে আমদানি এবং রপ্তানি এই দুই কাজের জন্য সরকার বিশেষ দুই লাইসেন্স দিয়ে থাকে এক্ষেত্রে আপনি দেশে আমদানি এবং রপ্তানি যোগ্য যেকোনো পণ্য যেকোনো পরিমাণে আনতে বা বাইরে পাঠাতে পারবেন। আর এই লাইসেন্স করার ক্ষেত্রে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনেক স্বচ্ছ এবং নিরাপদ। নিচে বিস্তারিত দেয়া হলো। আমদানি নিবন্ধন সনদপত্র ও রপ্তানি নিবন্ধন সনদপত্র জারির জন্য আপনার যা যা লাগবে- ১) ট্রেড লাইসেন্স; ২) চেম্বার অথবা স্বীকৃত ট্রেড অ্যাসোসিয়েশনের বৈধ সদস্যতা সনদপত্র; ৩) টিআইএন; ৪) ব্যাংক প্রত্যায়ন পত্র; ৫) লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে রেজিস্ট্রার, জয়েন্ট স্টক কোম্পানী কর্তৃক অনুমোদিত সংঘ স্মারক ও সংঘবিধি এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশন। উপরের সব কাগজ পত্র যদি আপনার করা থাকে তবে তা নিয়ে আপন...

INCOME TAX OFFICE LOCATIONS ZONE ADDRESS

Taxes Zone – 1  8, Sarika Tower, Topkhana Road, Segun Bagicha, Dhaka Taxes Zone – 2  5, Circuit House Road, Kakrail, Dhaka Taxes Zone – 3 Ayesha Manjil, 35, Pioneer Road, Kakrail, Dhaka Taxes Zone – 4 164/Ka, Shahid Syed Nazrul Islam Sharani, Dhaka Taxes Zone – 5 28/F, Shegun Bagicha, Dhaka Taxes Zone – 6 209/A-B, Shahid Syed Nazrul Islam Sarani, Purana Paltan, Dhaka Taxes Zone – 7 9, Topkhana Road, Segun Bagicha, Dhaka Taxes Zone – 8 12/1, Bijoy Nagar, Dhaka Taxes Zone – 9 House #32, Garib-e-Nawaz Avenue, Sector- 10, Uttara Dhaka Taxes Zone – 10 40, Segun Bagicha, Dhaka 1205 Taxes Zone – 11 9, Topkhana Road, Segun Bagicha, Dhaka Taxes Zone – 12 Madina Tower, 3/4, Purana Paltan, Dhaka Taxes Zone – 13 Chowdhury Complex, 15, Purana Paltan,  Dhaka Taxes Zone – 14 Al Tarik Tower 12/1, Bijoy Nagar Road, Dhaka Taxes Zone – 15 Ridge Ahmed Square,50/1, Inner Circular (VIP) Road, Naya Paltan, Dhaka 1000 Md. Shaharul Islam Tax Advisor https://www.youtube.com/@taxlawyerbd5496/about ...