Skip to main content

প্রশ্নঃ #EPZ (Export Processing Zone) এর শিল্প প্রতিষ্ঠান কি #শুল্কমুক্ত_ভাবে_গাড়ী আমদানি করতে পারবেন? পারলে পদ্ধতি কি? #একি_মালিকানাধীন যদি ইপিজেডস্থ একাধিক প্রতিষ্ঠান কি প্রজ্ঞাপন অনুযায়ী একি সুবিধা পাবে?





#উত্তরঃ প্রজ্ঞাপন নং ১৫১/আইন/৯৯/১৭৮৭ / কাস্টমস ও মূসক,তাং ১০/৬/১৯৯৯ খ্রিঃ অনুযায়ী ইপিজেড অবস্থিত শিল্প প্রতিষ্ঠান পিক-আপ, জীপ,মাইক্রোবাস,  কার (২০০০ সিসি পর্যন্ত), এমন  ৪ ধরণের যানবাহনের মধ্যে যে কোন ২ টি গাড়ি সকল  শুল্ক ও করমুক্ত সুবিধায় আমদানি করতে পারবেন।

#শুল্ক_ও_করমুক্ত_গাড়ি_আমদানির_যোগ্যতাঃ

(ক) প্রতিষ্ঠানটিতে ১০০% বিদেশি পুজি বিনিয়োগ হইতে হইবে ;

(খ) যদি Joint Venture প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে;

অ)বিদেশি পুজি বিনিয়োগের পরিমাণ ৫০% + হইতে হইবে। 

আ) যদি বিদেশি পুজি বিনিয়োগ ৫০% বেশি না হয় তাহলে ঐ প্রতিষ্ঠানে অনূন্য ৫০০জন দেশি নাগরিকদের কর্মসংস্থান হয়েছে মর্মে BEPZA থেকে প্রত্যয়ন পত্র কাস্টমস কর্তৃপক্ষের নিকট দাখিল করিতে হইবে। 

(গ) এছাড়া প্রতিষ্ঠান উক্ত চার ধরনের গাড়ি থেকে আরো ১টি (আগের ২+ ১ মোট ৩ টি) গাড়ি শুল্ক ও করমুক্ত ভাবে আমদানি করিতে পারিবে, যদি BEPZA প্রত্যয়ন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে;
অ)  কমপক্ষে ১০ লক্ষ মাঃডলার বা সমপরিমাণ অর্থ বিনিয়োগ করা হইয়াছে ; 
আ) কমপক্ষে ৫০০ দেশি নাগরিক নিয়োজিত রহিয়াছে ;

#প্রতিষ্ঠানকে_যে_সকল_শর্ত_পালন_করিতে_হইবেঃ

(১) গাড়ি শুল্কায়নের সময় BEPZA অনুমোদন ও প্রত্যয়ন কাস্টমসের নিকট দাখিল করিতে হইবে। 

(২) এ প্রজ্ঞাপনের আওতায় আনীত ও খালাসকৃত গাড়ির পূর্ণ তথ্য BEPZA কর্তৃক সংরক্ষিত হইবে। 

(৩) খালাসকৃত গাড়ি প্রতিষ্ঠান ৫(পাচ) বছরের মধ্যে বিক্রি বা হস্তান্তর করতে পারিবেন না। যদি হস্তান্তর করিতে চায় তাহলে বিধি অনুযায়ী অবচয়িত মূল্যের উপর শুল্ককর পরিশোধ করে শুল্ক কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হস্তান্তর করা  যাইবে। 

(৪) এ প্রজ্ঞাপনে আওতায় খালাসকৃত গাড়ির নম্বর প্লেটের ক্রমিক নম্বরের পূর্বে "বেপজা" শব্দটি লিখিতে হইবে। 

(৫) এ প্রজ্ঞাপনের খালাসকৃত গাড়ি প্রতিষ্ঠানের উৎপাদন ও সংশ্লিষ্ট কাজ ব্যতিরেকে অন্য কোন কাজ বা বানিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাইবে না। যদি করেন তাহলে কাস্টমস আইনে শাস্তিযোগ্য অপরাধ বলিয়া গন্য হইবে। 

#একই_মালিকানাধীন_একাধিক_প্রতিষ্ঠান হলে কি একাধিক প্রতিষ্ঠানের জন্য #এমন_সুবিধা_পাইবেন?

#উত্তরঃ প্রজ্ঞাপন নং ১৫১/আইন/৯৯/১৭৮৭ / কাস্টমস ও মূসক, তাং ১০/৬/১৯৯৯ এ বিষয় বা অন্য কোন প্রজ্ঞাপনে এমন বিষয় কিছুই বলা হয়নি, তাই কিছু করার নেই একি মালিকানায় একাধিক প্রতিষ্ঠান থাকলে প্রতিটি প্রতিষ্ঠান উপরের ক্রাইটেরিয়াতে পড়লে তিনি উপরে বর্নিত শর্ত অনুযায়ী সকল প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা গাড়ি আমদানি ও খালাসের সুযোগ পাইবেন বলে মনে করি।

Comments

Popular posts from this blog

বাংলাদেশ ভূমি পরিমাপের আদর্শ এককসমূহ//Calculation of area of land in Bangladesh

  বাংলাদেশ ভূমি পরিমাপের আদর্শ এককসমূহ Calculation of area of land in Bangladesh ____________________________________________________________________________     Formula of Paki, Bigha and Decimal: 1 Paki = 1 Bigha = 33 Decimal 1 Decimal = 1 Shotangsho (Shotok) = 435.6 Sq Feet (approx)   Area Conversion of Ojutangsho to other Units and vice versa: 1 Ojutangsho = 0.000252083333333333 Kani   ·          1 Ojutangsho = 0.01 Shotangsho (Satak) 1 Ojutangsho = 0.00605 Katha. ... ·          1 Ojutangsho = 4.356 Sq. Feet ·          1 Shotangsho = 100 Ojutangsho. ·          1 Katha = 165.289256198347 Ojutangsho ·          1 Acre = 10000 Ojutangsho.  

এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসা করার জন্য লাইসেন্স করার নিয়ম কি? কোথা থেকে লাইসেন্স করতে হয় ?

  যারা দেশে এক্সপোর্ট এন্ড ইমপোর্ট অথবা আমদানি ও রপ্তানি ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদন। আপনারা যদি কেউ মনে করেন দেশে বিদেশ থেকে পণ্য আমদানি কিংবা রপ্তানি করবেন কিন্তু কিভাবে আমদানি ও রপ্তানি সার্টিফিকেট বানাতে হয় জানেন না তারা বিস্তারিত জেনে নিন -  আমাদের দেশে আমদানি এবং রপ্তানি এই দুই কাজের জন্য সরকার বিশেষ দুই লাইসেন্স দিয়ে থাকে এক্ষেত্রে আপনি দেশে আমদানি এবং রপ্তানি যোগ্য যেকোনো পণ্য যেকোনো পরিমাণে আনতে বা বাইরে পাঠাতে পারবেন। আর এই লাইসেন্স করার ক্ষেত্রে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনেক স্বচ্ছ এবং নিরাপদ। নিচে বিস্তারিত দেয়া হলো। আমদানি নিবন্ধন সনদপত্র ও রপ্তানি নিবন্ধন সনদপত্র জারির জন্য আপনার যা যা লাগবে- ১) ট্রেড লাইসেন্স; ২) চেম্বার অথবা স্বীকৃত ট্রেড অ্যাসোসিয়েশনের বৈধ সদস্যতা সনদপত্র; ৩) টিআইএন; ৪) ব্যাংক প্রত্যায়ন পত্র; ৫) লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে রেজিস্ট্রার, জয়েন্ট স্টক কোম্পানী কর্তৃক অনুমোদিত সংঘ স্মারক ও সংঘবিধি এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশন। উপরের সব কাগজ পত্র যদি আপনার করা থাকে তবে তা নিয়ে আপন...

INCOME TAX OFFICE LOCATIONS ZONE ADDRESS

Taxes Zone – 1  8, Sarika Tower, Topkhana Road, Segun Bagicha, Dhaka Taxes Zone – 2  5, Circuit House Road, Kakrail, Dhaka Taxes Zone – 3 Ayesha Manjil, 35, Pioneer Road, Kakrail, Dhaka Taxes Zone – 4 164/Ka, Shahid Syed Nazrul Islam Sharani, Dhaka Taxes Zone – 5 28/F, Shegun Bagicha, Dhaka Taxes Zone – 6 209/A-B, Shahid Syed Nazrul Islam Sarani, Purana Paltan, Dhaka Taxes Zone – 7 9, Topkhana Road, Segun Bagicha, Dhaka Taxes Zone – 8 12/1, Bijoy Nagar, Dhaka Taxes Zone – 9 House #32, Garib-e-Nawaz Avenue, Sector- 10, Uttara Dhaka Taxes Zone – 10 40, Segun Bagicha, Dhaka 1205 Taxes Zone – 11 9, Topkhana Road, Segun Bagicha, Dhaka Taxes Zone – 12 Madina Tower, 3/4, Purana Paltan, Dhaka Taxes Zone – 13 Chowdhury Complex, 15, Purana Paltan,  Dhaka Taxes Zone – 14 Al Tarik Tower 12/1, Bijoy Nagar Road, Dhaka Taxes Zone – 15 Ridge Ahmed Square,50/1, Inner Circular (VIP) Road, Naya Paltan, Dhaka 1000 Md. Shaharul Islam Tax Advisor https://www.youtube.com/@taxlawyerbd5496/about ...