Skip to main content

উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি অনলাইনে তার উৎপাদিত পন্য বিক্রয় করে তবে সেক্ষেত্রে ভ্যাট এর হার কত হবে?



অনলাইনে _পণ্য_বিক্রয়' সেবার (S099.60) সংজ্ঞা অনুযায়ী যে সকল প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিভিন্ন পণ্য/সেবা সংশ্লিষ্ট উৎপাদনকারী/সেবা প্রদানকারীর নিকট হতে মূসক পরিশোধপূর্বক সংগ্রহ করে নির্দিষ্ট সেবামূল্য/সার্ভিসচার্জ এর বিনিময়ে তা গ্রাহক পর্যায়ে পৌঁছে দেন। যাদের নিজস্ব কোন বিক্রয় কেন্দ্র নাই। অর্থাৎ তারা একটা বিক্রয় মাধ্যম (Sales Channel) হিসাবে কাজ করে। এক্ষেত্রে সেই সেবামূল্যের বিপরীতে ৫% হারে মূসক প্রযোজ্য।

অপরদিকে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উল্লিখিত কার্যক্রম গ্রহণের সুযোগ নাই। উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য অনলাইনে অথবা অন্য যে কোনো মাধ্যমে সরবরাহ করুক না কেন, তাদেরকে সরবরাহের বিপরীতে ১৫% হারে মূসক (প্রযোজ্য ক্ষেত্রে সম্পূরক শুল্ক) পরিশোধ করতে হবে।

Comments