চালানপত্র হলো মূসক আইনের অধীনে যত ধরণের দলিল সংরক্ষণ করতে হয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পণ্য/সেবা বিক্রয়ের সময় ক্রেতার হাতে যে ক্যাশমেমো বা ইনভয়েস দেয়া হয়, সেটাই মূসক চালানপত্র। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ৫১ অনুযায়ী মূসক ৬.৩ বা মূসক ৬.৯ ফরমে পণ্য/সেবা বিক্রয়ের সমর্থনে পণ্য/সেবার পরিমাণ, মূল্য ও মূসকের পরিমাণ উল্লেখ করে যে রশিদ বা ক্যাশমেমো দেয়, সেটিই হলো চালানপত্র। এটি হলো পণ্য/সেবার মালিকানা সংক্রান্ত দলিল। ধরা যাক, আপনি জমি ক্রয় করেছেন কিন্তু সাফ কবলা দলিল করাননি কিংবা আপনার দলিলটা জাল কিংবা জমির মালিক আগে অন্য কারো কাছে একই জমি বিক্রয় করেছেন। এরূপ ক্ষেত্রে আপনি যেমন জমির মালিকানা দাবি করতে পারবেন না, ঠিক তেমনি বৈধ মূসক চালানপত্র ছাড়া পণ্য/সেবার বৈধ মালিক হওয়া যায় না। চালানপত্র অবৈধ হলে মূসক ফাঁকি হয়, গৃহীত রেয়াত অবৈধ হয়ে যায়। যে ব্যবসায়ী ভুয়া বা অবৈধ মূসক চালানপত্রের মাধ্যমে পণ্য বা সেবা বিক্রয় করেন, তিনি প্রকারান্তরে ভোক্তা বা ক্রেতার দেয়া ভ্যাট আত্নসাৎ করেন। চালানপত্র বৈধ হওয়ার শর্ত 📀💿📀💿📀💿📀💿 ১. এটি কমপক্ষে দুই প্রস্তে ইস্যু কর...