Skip to main content

Assessable Value ( AV) বা শুল্কায়নযোগ্য মুল্য? শুল্ককর বাহির করবেন কিভাবে?



Assessable Value (AV) বাহির করার সহজ নিয়ম। যদি কোন ক্ষেত্রে শুধু FOB (Free on board) value (এটি পন্য উৎপাদনকারী দেশে পন্য জাহাজে/যানে ওঠানোর আগ মূহুর্ত পর্যন্ত মূল্য)  বা Cost থাকে?  

তাহলে Cost X 20% freight( ধরা হয়) যদি ফ্রেইট মেমো বা প্রকৃত ফ্রেইট জানা না থাকে । তাহলে Cost & Freight বা C&F Value পেয়ে গেলেন। এবার ;

C&F Value! = FOB(Cost) + 20% Freight
C&F Value + 1% Insurance = CIF Value
(ইন্সুরেন্স কাভার নোটে প্রদত্ত ইন্সুরেন্স খরচ/মূল্য  বা ইন্সুরেন্স এর প্রকৃত পরিমাণ জানা না থাকে, যদি ইন্সুরেন্স কাভার নোট পেয়ে যান সেক্ষেত্রে ইন্সুরেন্স প্রদত্ত সর্বমোট টাকার পরিমান নিতে হবে) 

CIF= Cost + Insurance + Freight 
CIF Value + 1% Landing Charge = AV বা Assessable value বা শুল্কায়নযোগ্য মুল্য।

আমাদের দেশে বন্দরে পন্য উঠানামা,লেবার চার্জ, হ্যান্ডিলিং চার্জ সব মিলে  ১% ল্যান্ডিং চার্জ ধরা হয়।

কোন পন্যের ক্ষেত্রে যদি Invoice এ C&F থাকে সেই ক্ষেত্রে C&F X 1 % ইন্সুরেন্স যোগ করলে CIF VALUE পাওয়া যাবে। CIF Value সাথে ১% ল্যান্ডিং চার্জ যোগ করলে Assessable Value পেয়ে যাবেন। 

কোন পন্যের ক্ষেত্রে যদি Invoice এ CIF থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র ১% ল্যান্ডিং চার্জ যোগ করলেই হবে।

যেক্ষেত্রে ট্যারিফ ভ্যালু নির্ধারিত আছে সে ক্ষেত্রে ঘোষিত মূল্য ট্যারিফের কম হলে, ট্যারিফ মূল্যে শুল্কায়ন হবে, সেক্ষেত্রে ট্যারিফ মূল্যের সাথে ১% ল্যান্ডিং চারজ যোগ করলেই Assessable Value পাওয়া যাবে। ট্যারিফ মূল্যের চেয়ে ঘোষিত মূল্য বেশী হলে ঘোষিত মূল্যে শুল্কায়ন করতে হবে।

যেক্ষেত্রে মিনিমান ভ্যালু নির্ধারিত আছে সে ক্ষেত্রে ঘোষিত মূল্য মিনিমাম ভ্যালু কম হলে, মিনিমাম  মূল্যে শুল্কায়ন হবে, সেক্ষেত্রে মিনিমাম  মূল্যের সাথে ১% ল্যান্ডিং চার্জ যোগ করলেই Assessable Value পাওয়া যাবে। মিনিমাম  মূল্যের চেয়ে ঘোষিত মূল্য বেশী হলে ঘোষিত মূল্যে শুল্কায়ন করতে হবে।

১% ল্যান্ডিং চার্জ সকল ক্ষেত্রে প্রযোজ্য  থাকবে।

শুধুমাত্র একটি ক্ষেত্রে ল্যান্ডিং চার্জ বিষয়ে উচ্চ আদালতে মামলা  ছিল তা এখন কি অবস্থায় আছে আমার জানা নেই( কেউ জানালে উপকৃত হব)। পন্য টি হলো বিভিন্ন প্রকার তৈল জাতীয় পন্য যা সরাসরি জাহাজ থেকে পাম্প করে Tank Terminal এর Tank এ প্রবেশ করানো হয়। তাই আমদানীকারকের যুক্তি এখানে কোন অন্য খরচ নেই।

Duty Taxes বা শুল্ককর বাহির করার সুত্র:-
**************************************
Customs Duty = AV X CD %
Regulatory Duty = AV X RD %
Supplimentory Duty = (AV+CD+RD)X SD%
VAT =(AV+CD+RD+SD) X VAT %
AIT = AV X AIT %
AT = (AV+CD+RD+SD) X 5  %

নিম্নোক্ত ভাবেও প্রকাশ করা যায়। যেমন :

(১) শুল্কায়নযোগ্য মূল্য (যা হয় সেটির উপর )
(২) সিডি (১X শুল্কহার) :
(৩) আরডি (১ X আরডি হার) :
(৪) এসডি (১+২+৩ X এসডি হার):
(৫) ভ্যাট (১+২+৩+৪ X ১৫%)
(৬) এ,আই,টি (১ X ৫ %)
(৭) AT ( ১+২+৩+৪) x ৫%

মোট শুল্ককর : (২+৩+৪+৫+৬+৭) অবশ্য আমদানিকারককে এর সাথে DF VAT(Documentation Fee VAT)  দিতে হবে।

Comments

Popular posts from this blog

INCOME TAX OFFICE LOCATIONS ZONE ADDRESS

Taxes Zone – 1  8, Sarika Tower, Topkhana Road, Segun Bagicha, Dhaka Taxes Zone – 2  5, Circuit House Road, Kakrail, Dhaka Taxes Zone – 3 Ayesha Manjil, 35, Pioneer Road, Kakrail, Dhaka Taxes Zone – 4 164/Ka, Shahid Syed Nazrul Islam Sharani, Dhaka Taxes Zone – 5 28/F, Shegun Bagicha, Dhaka Taxes Zone – 6 209/A-B, Shahid Syed Nazrul Islam Sarani, Purana Paltan, Dhaka Taxes Zone – 7 9, Topkhana Road, Segun Bagicha, Dhaka Taxes Zone – 8 12/1, Bijoy Nagar, Dhaka Taxes Zone – 9 House #32, Garib-e-Nawaz Avenue, Sector- 10, Uttara Dhaka Taxes Zone – 10 40, Segun Bagicha, Dhaka 1205 Taxes Zone – 11 9, Topkhana Road, Segun Bagicha, Dhaka Taxes Zone – 12 Madina Tower, 3/4, Purana Paltan, Dhaka Taxes Zone – 13 Chowdhury Complex, 15, Purana Paltan,  Dhaka Taxes Zone – 14 Al Tarik Tower 12/1, Bijoy Nagar Road, Dhaka Taxes Zone – 15 Ridge Ahmed Square,50/1, Inner Circular (VIP) Road, Naya Paltan, Dhaka 1000 Md. Shaharul Islam Tax Advisor https://www.youtube.com/@taxlawyerbd5496/about ...

এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসা করার জন্য লাইসেন্স করার নিয়ম কি? কোথা থেকে লাইসেন্স করতে হয় ?

  যারা দেশে এক্সপোর্ট এন্ড ইমপোর্ট অথবা আমদানি ও রপ্তানি ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদন। আপনারা যদি কেউ মনে করেন দেশে বিদেশ থেকে পণ্য আমদানি কিংবা রপ্তানি করবেন কিন্তু কিভাবে আমদানি ও রপ্তানি সার্টিফিকেট বানাতে হয় জানেন না তারা বিস্তারিত জেনে নিন -  আমাদের দেশে আমদানি এবং রপ্তানি এই দুই কাজের জন্য সরকার বিশেষ দুই লাইসেন্স দিয়ে থাকে এক্ষেত্রে আপনি দেশে আমদানি এবং রপ্তানি যোগ্য যেকোনো পণ্য যেকোনো পরিমাণে আনতে বা বাইরে পাঠাতে পারবেন। আর এই লাইসেন্স করার ক্ষেত্রে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনেক স্বচ্ছ এবং নিরাপদ। নিচে বিস্তারিত দেয়া হলো। আমদানি নিবন্ধন সনদপত্র ও রপ্তানি নিবন্ধন সনদপত্র জারির জন্য আপনার যা যা লাগবে- ১) ট্রেড লাইসেন্স; ২) চেম্বার অথবা স্বীকৃত ট্রেড অ্যাসোসিয়েশনের বৈধ সদস্যতা সনদপত্র; ৩) টিআইএন; ৪) ব্যাংক প্রত্যায়ন পত্র; ৫) লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে রেজিস্ট্রার, জয়েন্ট স্টক কোম্পানী কর্তৃক অনুমোদিত সংঘ স্মারক ও সংঘবিধি এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশন। উপরের সব কাগজ পত্র যদি আপনার করা থাকে তবে তা নিয়ে আপন...

আয়কর কমাতে কোথায় বিনিয়োগ করবেন !!

  মোট ৯টি খাতে বিনিয়োগ করলে আপনি কর রেয়াত পাবেন। কর রেয়াত নিতে সাধারণ করদাতাদের জন্য সবচেয়ে সহজ বিকল্প হলো সঞ্চয়পত্র। সঞ্চয়পত্রে বিনিয়োগ করে আপনিও নিতে পারবেন কর রেয়াত। এ ছাড়া শেয়ারবাজারে টাকা খাটিয়েও কর রেয়াত পাওয়া যাবে। শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কিনলেও তা বিনিয়োগ হিসেবে ধরবেন কর কর্মকর্তারা। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেও একই সুবিধা মিলবে। অনেকে ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস করেন। প্রতি মাসে ৫ হাজার টাকা পর্যন্ত ডিপিএস করলে অর্থাৎ বছরে ৬০ হাজার পর্যন্ত টাকা রাখলেও কর রেয়াতের জন্য বিবেচিত হবে। এর মানে, ডিপিএস করাও একধরনের বিনিয়োগ হিসেবে ধরা হচ্ছে। এ ছাড়া আরও ছয়টি খাত আছে, যেখানে আপনি বিনিয়োগ করলে কর ছাড় পাবেন। এ খাতগুলো হলো—জীবনবিমার প্রিমিয়াম; সরকারি কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ডে চাঁদা; স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তা-কর্মচারীর চাঁদা; কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমার তহবিলে চাঁদা; সরকার অনুমোদিত ট্রেজারি বন্ডে বিনিয়োগ এবং সুপার এনুয়েশন ফান্ডে চাঁদা। যেকোনো জায়গায় দান করলে কর কমবে—এটা ভাববেন না। মোটাদাগে ১৩টি খাতে দান করলে কর রেয়াত পাওয়া যাবে। এগুলো হলো জাতির...