Skip to main content

ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনাল (আইটিপি) কি?

আয়করের নথিপত্র তৈরি, রিটার্ন জমা দেওয়া, আইনি পরামর্শ ইত্যাদি সেবা দেওয়া আইনজীবীদের বলা হয় আয়কর আইনজীবী বা ইনকাম ট্যাক্স প্র্যাক্টিশনার (আইটিপি)।
আবেদনের যোগ্যতা​:
আইন বিষয়ে ডিগ্রী, অথবা
কর বিষয়ে ডিগ্রী, অথবা
হিসাববিজ্ঞান বিষয়সহ বাণিজ্যে ডিগ্রী, অথবা
উচ্চতর অডিটিংসহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রী , অথবা
ডিপ্লোমা ইন ট্যাকসেশন সহ যেকোন বিষয়ে ডিগ্রী, অথবা
উচ্চতর অডিটিংসহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যেকোন বিষয়ে ডিগ্রী।
লিখিত পরীক্ষার সিলেবাস
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪
আয়কর বিধিমালা, ১৯৮৪
অর্থ আইন/অধ্যাদেশ
দানকর আইন, ১৯৯০
বাংলা ও ইংরেজি
আয়কর আইন, অধ্যাদেশ ও বিধির বাস্তব প্রয়োগ
হিসাব বিজ্ঞান
পরীক্ষার সময় পূর্নমান ও পাস মার্ক:
লিখিত পরীক্ষার সময় ৩ ঘন্টা
লিখিত পরীক্ষার পূর্ণমানঃ ১০০ এবং পাস নম্বরঃ ৪০
মৌখিক পরীক্ষার পূর্ণ মানঃ ৫০ এবং পাস নম্বরঃ ২০

আবেদন করার পদ্ধতি কি?
আবেদন পত্রের ফরম/ছক জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট www.nbr.gov.bd) থেকে ডাউনলোড করতে হবে
পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যসহ নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় অফিস চলাকালীন সময়ে হাতে হাতে অথবা  রেজিস্টার্ড ডাকে নির্দিষ্ট তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে) নির্ধারিত ছকে দরখাস্ত করতে হবে।

কি কি ধরনের প্রশ্ন আসে?
সাধারনত আয়কর ও হিসাব বিজ্ঞান থেকে অংক ও বড় প্রশ্ন এসে থাকে।
অংক গুলির জন্য আপনার ইনকাম ট্যাক্স ও হিসাব বিজ্ঞানের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে।
বড় প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় কতগুলো ছোট প্রশ্ন একত্র করে একটি বড় প্রশ্ন করা হয়। কখনও কখনও ব্যাখ্যা মূলক প্রশ্ন দেয়া হয়।
বাংলা ও ইংরেজির ক্ষেত্রে অপেক্ষাকৃত সহজ প্রশ্ন থাকে। সাধারন ভাবে ভাবসম্প্রসারন, সারংশ, সারমর্ম, রচনা, ট্রান্সলেশন, দরখাস্ত ইত্যাদি ।

দুইভাবে আইটিপি, আয়কর বা কর আইনজীবী হওয়া যায়। একটি হলো বার কাউন্সিলের সনদ নিয়ে, দ্বিতীয়টি জাতীয় রাজস্ব বোর্ডের আইটিপি সনদ নিয়ে।
যাঁরা আইন বিষয়ে পড়াশোনা করেছেন, কিন্তু অ্যাডভোকেট না, তাঁরাও চাইলে আয়কর আইনজীবী বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার (আইটিপি) হিসেবে প্র্যাকটিসের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ট্যাক্স বারের সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন। বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আয়কর আইনজীবী হওয়ার জন্য এনবিআরে আবেদন করতে পারেন।


Comments

Popular posts from this blog

INCOME TAX OFFICE LOCATIONS ZONE ADDRESS

Taxes Zone – 1  8, Sarika Tower, Topkhana Road, Segun Bagicha, Dhaka Taxes Zone – 2  5, Circuit House Road, Kakrail, Dhaka Taxes Zone – 3 Ayesha Manjil, 35, Pioneer Road, Kakrail, Dhaka Taxes Zone – 4 164/Ka, Shahid Syed Nazrul Islam Sharani, Dhaka Taxes Zone – 5 28/F, Shegun Bagicha, Dhaka Taxes Zone – 6 209/A-B, Shahid Syed Nazrul Islam Sarani, Purana Paltan, Dhaka Taxes Zone – 7 9, Topkhana Road, Segun Bagicha, Dhaka Taxes Zone – 8 12/1, Bijoy Nagar, Dhaka Taxes Zone – 9 House #32, Garib-e-Nawaz Avenue, Sector- 10, Uttara Dhaka Taxes Zone – 10 40, Segun Bagicha, Dhaka 1205 Taxes Zone – 11 9, Topkhana Road, Segun Bagicha, Dhaka Taxes Zone – 12 Madina Tower, 3/4, Purana Paltan, Dhaka Taxes Zone – 13 Chowdhury Complex, 15, Purana Paltan,  Dhaka Taxes Zone – 14 Al Tarik Tower 12/1, Bijoy Nagar Road, Dhaka Taxes Zone – 15 Ridge Ahmed Square,50/1, Inner Circular (VIP) Road, Naya Paltan, Dhaka 1000 Md. Shaharul Islam Tax Advisor https://www.youtube.com/@taxlawyerbd5496/about ...

এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসা করার জন্য লাইসেন্স করার নিয়ম কি? কোথা থেকে লাইসেন্স করতে হয় ?

  যারা দেশে এক্সপোর্ট এন্ড ইমপোর্ট অথবা আমদানি ও রপ্তানি ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদন। আপনারা যদি কেউ মনে করেন দেশে বিদেশ থেকে পণ্য আমদানি কিংবা রপ্তানি করবেন কিন্তু কিভাবে আমদানি ও রপ্তানি সার্টিফিকেট বানাতে হয় জানেন না তারা বিস্তারিত জেনে নিন -  আমাদের দেশে আমদানি এবং রপ্তানি এই দুই কাজের জন্য সরকার বিশেষ দুই লাইসেন্স দিয়ে থাকে এক্ষেত্রে আপনি দেশে আমদানি এবং রপ্তানি যোগ্য যেকোনো পণ্য যেকোনো পরিমাণে আনতে বা বাইরে পাঠাতে পারবেন। আর এই লাইসেন্স করার ক্ষেত্রে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনেক স্বচ্ছ এবং নিরাপদ। নিচে বিস্তারিত দেয়া হলো। আমদানি নিবন্ধন সনদপত্র ও রপ্তানি নিবন্ধন সনদপত্র জারির জন্য আপনার যা যা লাগবে- ১) ট্রেড লাইসেন্স; ২) চেম্বার অথবা স্বীকৃত ট্রেড অ্যাসোসিয়েশনের বৈধ সদস্যতা সনদপত্র; ৩) টিআইএন; ৪) ব্যাংক প্রত্যায়ন পত্র; ৫) লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে রেজিস্ট্রার, জয়েন্ট স্টক কোম্পানী কর্তৃক অনুমোদিত সংঘ স্মারক ও সংঘবিধি এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশন। উপরের সব কাগজ পত্র যদি আপনার করা থাকে তবে তা নিয়ে আপন...

আয়কর কমাতে কোথায় বিনিয়োগ করবেন !!

  মোট ৯টি খাতে বিনিয়োগ করলে আপনি কর রেয়াত পাবেন। কর রেয়াত নিতে সাধারণ করদাতাদের জন্য সবচেয়ে সহজ বিকল্প হলো সঞ্চয়পত্র। সঞ্চয়পত্রে বিনিয়োগ করে আপনিও নিতে পারবেন কর রেয়াত। এ ছাড়া শেয়ারবাজারে টাকা খাটিয়েও কর রেয়াত পাওয়া যাবে। শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কিনলেও তা বিনিয়োগ হিসেবে ধরবেন কর কর্মকর্তারা। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেও একই সুবিধা মিলবে। অনেকে ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস করেন। প্রতি মাসে ৫ হাজার টাকা পর্যন্ত ডিপিএস করলে অর্থাৎ বছরে ৬০ হাজার পর্যন্ত টাকা রাখলেও কর রেয়াতের জন্য বিবেচিত হবে। এর মানে, ডিপিএস করাও একধরনের বিনিয়োগ হিসেবে ধরা হচ্ছে। এ ছাড়া আরও ছয়টি খাত আছে, যেখানে আপনি বিনিয়োগ করলে কর ছাড় পাবেন। এ খাতগুলো হলো—জীবনবিমার প্রিমিয়াম; সরকারি কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ডে চাঁদা; স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তা-কর্মচারীর চাঁদা; কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমার তহবিলে চাঁদা; সরকার অনুমোদিত ট্রেজারি বন্ডে বিনিয়োগ এবং সুপার এনুয়েশন ফান্ডে চাঁদা। যেকোনো জায়গায় দান করলে কর কমবে—এটা ভাববেন না। মোটাদাগে ১৩টি খাতে দান করলে কর রেয়াত পাওয়া যাবে। এগুলো হলো জাতির...